জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৩:২৩ পিএম

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপোতে ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। কাজেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...