জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ৯:১৭ পিএম

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধুমাত্র সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে আমাদের জাতীয় প্রত্যয়, আত্মবিশ্বাস এখন জাতীয় হতাশায় পরিণত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয় ডাকাতি করেছে এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে গর্ব করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন। নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার এসে উপকূলীয় মানুষের জন্য একটি শক্তিশালী উপকূলীয় ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা করবে। সরকারি অফিসগুলো ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে। অত্যন্ত পরিতাপের বিষয় সেগুলো কিছুই হয়নি।

এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...