জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ১:২৪ পিএম

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্য ৩ জন দেখতে পেয়েছেন দুনিয়ার আলো। বাকী ৮ জনের চোখের অপারেশনের জন্য চলছে প্রস্তুতি।

মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর নির্দেশে- ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম এর যোগাযোগ ও অনুরোধে- বুধবার (২২শে জুলাই) মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে- মৌলভীবাজার চক্ষু হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক সহ সকলের নিরলস প্রচেষ্টায় এবং সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহর দয়ায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ জন সদস্যের মধ্যে ৩ জনের অস্ত্রপাচার হবার পর চোখে দেখতে পারছেন।

তাদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে ছুটে যান, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম।

তিন জন চোখে দেখতে পারছেন এমন খবরে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন যে, আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন- এই পরিবারের সকলের চোখের আলো ফিরিয়ে দিয়ে দুনিয়ায় আল্লাহর নিয়ামত সমূহ দেখার তৌফিক দান করেন- আমীন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...

দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের দিনমজুর কাওসার আহমেদ ও রুশনা আক্তার দম্পতির সন্তান ...

চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি টি.বি. মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে চরম শিক্ষক ...

মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও মিষ্টিতে ...