মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন অনেক ষড়যন্ত্র আছে, অনেক চক্রান্ত আছে। যুগে যুগে ছিল, হয়তো বা যুগে যুগে থাকবে। তিনি বলেন, এখান থেকে বেরিয়েও ১৯৭১ সালে যেমন বীরের মতো আমরা অসংখ্য মানুষ প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, ওই পশ্চিম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পিছু হটেনি। যুদ্ধ করেছে। অসংখ্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে তাদের চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা আগামী দিনে পথ চলবো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে বাংলাদেশটাকে পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এআই বা ডিজিটাল যে পদ্ধতি বা আজকাল এই ল্যাপটপ বা মোবাইল এগুলোর বাইরে আমরা বাংলাদেশটাকে ধরে রাখতে চাই। গ্রামীণ বাংলার সংস্কৃতিতে আমাদের সকল ঐতিহ্য, লোকসংস্কৃতি আমাদের যে কবিরা দেবার চেষ্টা করছেন। আমাদের সংস্কৃতি আমরা ভুলে না যাই। যাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলে না যাই। এজন্যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, যারা নবীন প্রজন্ম আছে তাদেরকে এগুলো ধারণ করতে হবে। তাদেরকে এগুলো চর্চা করতে হবে।
তিনি বলেন, ৭১ আমাদের অনেক বড় পরিচয় এনে দিয়েছে। একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। অসংখ্য প্রাণের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই।
আহমেদ আযম খান বলেন, দেশের সাংস্কৃতিক চর্চাটা আস্তে আস্তে কেমন যেন মিলিয়ে যাচ্ছে। আমরা মোবাইলে, ল্যাপটপে আমাদের জীবনটাকে কেমন যেন আটকে ফেলেছি। বাংলাদেশ তো কবিতার দেশ। বাংলাদেশ তো গানের দেশ। বাংলাদেশ তো যাত্রাপালার দেশ। আমরা কি সেই বাংলাদেশকে হারিয়ে ফেলছি? আমাদের গল্প, আমাদের গদ্য, আমাদের পদ্য, আমাদের আবৃত্তি, আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের গান, আমাদের শাড়ি ভাটিয়ালি সমস্ত কিছুকে নিয়ে আমরা একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর যদি তা না পারি, তাহলে আমরা কিন্তু সবাই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হব।
বিএইচ
- ১বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ২জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৬আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ৯সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ১০ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত