
সিরাজগঞ্জের বেলকুচিতে ধার করা এক হাজার টাকা পরিশোধকে কেন্দ্র করে তাঁত শ্রমিক শুভকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় আট মাস পর প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ জুলাই) রাতে র্যাব-১২ সদর কোম্পানি এবং সিপিএসসি, র্যাব-১ এর সদস্যরা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে।
র্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে ভুক্তভোগী শুভ শাহীন মোল্লার কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন সময় শাহীন মোল্লা ও তার সহযোগীরা শুভকে চাপ দিতে থাকেন।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ নভেম্বর তামাই গ্রামের একটি তাঁত কারখানায় কাজ করার সময় শুভকে ডেকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহীন মোল্লা ও তার সহযোগীরা বাঁশ দিয়ে এলোপাথাড়িভাবে তার মাথায় আঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শুভকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে একই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শুভর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টিআর
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত