
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু মাদক কারবারি বা ক্যারিয়ার নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের আয়ের উৎস অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
বুধবার (২২ জুলাই) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিআইজি।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূল শুধু পুলিশের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সমাজভিত্তিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই মাদকের ভয়াবহতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি বলেন, কিশোর গ্যাং সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠছে। এই চক্রকে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।
এর আগে খুলনা রেঞ্জের ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
এসময় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আহসান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত