
কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৯২ কোটি ৯ লাখ ৯১ হাজার ২০০ টাকা, যা কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে বহন করা হবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সার কেনার অনুমোদ দেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
বৈঠক সূত্রে জানা গেছে, কানাডার রাষ্ট্রীয় কমার্শিয়াল করপোরেশনের কাছ থেকে বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ৪০ হাজার (প্রয়োজনে সর্বোচ্চ ১০ শতাংশ অতিরিক্ত) টন এমওপি সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় হবে ১৯২ কোটি ৯ লাখ ৯১ হাজার ২০০ টাকা, যা কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে বহন করা হবে।
জানা গেছে, বিএডিসির মাধ্যমে কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এমওপি সার আমদানির বিষয়টি এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পায়। পূর্ববর্তী চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় ২০২৫ সালের ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়। নবায়ন করা চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে এ চালানের মূল্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রতি টন এমওপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৮ দশমিক ৫৫ মার্কিন ডলার। এ হিসাবে ৪০ হাজার টন সারের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯২ কোটি ৯ লাখ ৯১ হাজার ২০০ টাকার সমপরিমাণ।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কানাডা থেকে ১০টি লটে মোট ৪ লাখ টন এমওপি সার আমদানি সম্পন্ন হয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় আরও তিনটি ঐচ্ছিক লটের সার আমদানির সুযোগ অবশিষ্ট থাকায় চুক্তি সংশোধনের প্রথম দলিলে স্বাক্ষর করা হয়েছে।
বিএইচ
- ১সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ২মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৭ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৮এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান





পাঠকের মতামত