
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা।
শনিবার (১৯ জুলাই) গুলশানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএসিসিসিআই) কার্যালয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) অ্যান্ড ব্লবচেইন: ট্রান্সফরমিং বিজনেস, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড’ শীর্ষক একটি সেমিনারে এ বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সেমিনারে ব্যবসা, শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, লজিস্টিকস, উৎপাদনসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বিএসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এ ধরনের আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেবে। পাশাপাশি তাদের ব্যবসায় উদ্ভাবন, দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খন্দকার আতিক-ই-রাব্বানী। তিনি ব্যবসা, শিল্প-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের বর্তমান ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ব্যাংকিং, বাণিজ্য, লজিস্টিকস, কর্মসংস্থান ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারে বিএসিসিসিআই সেক্রেটারি জেনারেল, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সদস্য, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃত্ব, গণমাধ্যমকর্মী এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যবসা-শিল্পে প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে এআই ও ব্লকচেইনের বিস্তৃত প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনার শেষে বিএসিসিসিআই ভবিষ্যতেও উদীয়মান প্রযুক্তি বিষয়ে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রেখে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বিএইচ
- ১কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ২১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৩চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৪রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৫চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৮পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত