জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ ১:০২ পিএম

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (২৫ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। নয় মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্তির অভিযোগ থাকলেও তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। এ কারণে অতীতেও তার অপসারণের দাবি উঠেছিল। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের স্টাফদের মাধ্যমে জেনেছি, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। অভিযোগের সত্যতা পুলিশের তদন্তে নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...