
ইলিশের জন্য পরিচিত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এবার ভরা মৌসুমে দেখা যাচ্ছে নদীর পাঙ্গাশ।
পদ্মা-মেঘনায় জেলেদের জালে পাঙাশ বেশি ধরা পড়ায় ঘাটে এর সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন,পদ্মা-মেঘনা নদীতে পাঙাশ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য ইতিবাচক একটি লক্ষণ। এতে জেলেরা ইলিশের পাশাপাশি অন্য মাছ বিক্রি করেও আয় করতে পারছেন।
মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগ ও জেলেদের সচেতনতা বাড়লে ভবিষ্যতে নদীতে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ অন্যান্য দেশীয় মাছের উৎপাদন আরও বাড়বে।
তবে তিনি বলেন, ছোট ও অপরিপক্ব পাঙ্গাশ বেশি ধরা হলে ভবিষ্যতে এই মাছের উৎপাদন কমে যেতে পারে। তাই ছোট মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
মাছ ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় এবং দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা এখন বিকল্প হিসেবে পাঙ্গাশ কিনছেন। ফলে চাঁদপুর মাছঘাটে পাঙ্গাশের চাহিদা বেড়েছে।
মাছঘাটের বিভিন্ন আড়তে সারি সারি করে পাঙ্গাশ রাখা হয়েছে। এসব মাছের ওজন আট থেকে ২০ কেজি পর্যন্ত। আকারভেদে প্রতি কেজি পাঙ্গাশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৭৫০ টাকা দরে।
ঘাটের পাঙ্গাশ ব্যবসায়ী মো. হাসান বলেন, কয়েক দিন ধরে নদীতে পাঙ্গাশ বেশি ধরা পড়ছে। ইলিশ কম থাকায় ক্রেতারাও পাঙাশ কিনছেন। প্রতিদিন ভালো বিক্রি হচ্ছে।
আরেক ব্যবসায়ী বলেন, ইলিশের সরবরাহ কম থাকায় ব্যবসায় কিছুটা প্রভাব পড়েছে। তবে পাঙ্গাশ ধরা পড়ায় সেই ক্ষতি কিছুটা কমেছে।
ইলিশের দাম বেশি হওয়ায় অনেকে একই টাকায় বড় পাঙাশ কিনছেন। চাঁদপুর শহরের পালবাজার এলাকার বাসিন্দা একজন বলেন,ইলিশের দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। পরে একই টাকায় বড় একটি পাঙ্গাশ কিনেছি।
স্থানীয় আড়তদারদের তথ্য অনুযায়ী,বর্তমানে ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৭০০ থেকে দুই হাজার ১০০ টাকা এবং এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৭০০ টাকা কেজি দরে।
অন্যদিকে, নদীর বড় পাঙ্গাশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৭৫০ টাকা, মাঝারি পাঙ্গাশ ৪৫০ থেকে ৫৫০ টাকা এবং ছোট পাঙ্গাশ ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে।
হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার একজন জেলে বলেন,আগে পাঙ্গাশ তেমন একটা পাওয়া যেত না। এখন প্রায় প্রতিদিনই বড় পাঙ্গাশ জালে উঠছে। আড়তে এর ভালো চাহিদা থাকায় মাছ বিক্রি নিয়ে সমস্যা হচ্ছে না।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকার আরেক জেলে বলেন,কয়েক দিন ধরে ইলিশের তুলনায় বড় পাঙ্গাশ বেশি ধরা পড়ছে। একটি বড় পাঙ্গাশ বিক্রি করেই ভালো দাম পাওয়া যাচ্ছে।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত