
বগুড়া থেকে সারাদেশে এআই প্রযুক্তির কার্যক্রম ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান এবং প্রতিটি যুব ও যুব নারীকে স্বনির্ভর করা। তারা যাতে দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেটাই এই প্রযুক্তি বাস্তবায়নের মূল লক্ষ্য। এআই প্রযুক্তির প্রশিক্ষণে ৮৩ হাজার আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ১ হাজার ৬০০ জনকে বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং দেওয়া হবে।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে প্রশিক্ষণ ও প্রকল্পের নামে কেবল পকেট ভারী করা হয়েছে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান নিশ্চিত করা এবং আমরা কড়ায়-গন্ডায় কাজের হিসাব বুঝে নেব। কর্মসংস্থানের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ রাখা হবে।
ক্রীড়া খাতের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক জানান, বগুড়াসহ দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করা হবে এবং পর্যায়ক্রমে ৫ বছরের মধ্যে ৬৪টি জেলাতেই এটি নির্মিত হবে। এছাড়া জাতীয় পর্যায়ের ৫০০ জন ক্রীড়াবিদকে প্রতি মাসে ক্রীড়া ভাতা দেওয়া এবং প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলাকে শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া এবং আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ২ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৩সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৪রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৫দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৬যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৭ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ৯সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ১০আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী





পাঠকের মতামত