
কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে কক্সবাজারে রয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারসহ সংশ্লিষ্ট রেলস্টেশনগুলো সরেজমিনে পরিদর্শন করে অবকাঠামো, পরিচালন সক্ষমতা এবং লিজ দেওয়ার সম্ভাব্যতা মূল্যায়ন করছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনসহ সংশ্লিষ্ট স্টেশনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উপযোগিতা যাচাই করা হচ্ছে। পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি বলেন, দোহাজারী-কক্সবাজার ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণের সময় বন বিভাগের প্রায় ২ লাখ ৪০ হাজার গাছ অপসারণ করা হয়েছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বর্তমানে রোপণ করা গাছগুলোর অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি কোথায় আরও বৃক্ষরোপণ করা প্রয়োজন, তা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের বনভূমিতে বৃক্ষের সংখ্যা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চকরিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের ঢাকা যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’-এর আরও একজোড়া ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে চকরিয়া অঞ্চলের যাত্রীরা সহজেই চট্টগ্রামে পৌঁছে ঢাকাগামী ট্রেনে সংযুক্ত হতে পারবেন।
রেলপথের নিরাপত্তা ও যাত্রীসেবার বিষয়ে তিনি বলেন, চকরিয়া, ডুলাহাজারা ও হারবাংসহ বিভিন্ন রেলস্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা জোরদার এবং রেলওয়ে পুলিশিং বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চল বন্যাপ্রবণ হওয়ায় কোথাও রেলপথ পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করলে স্থানীয় জনগণ বা সচেতন মহল লিখিতভাবে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টিআর
- ১গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ২যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৩রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৪সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৫চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৬অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ৭বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম
- ১০কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা





পাঠকের মতামত