
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে অনেক চমক দেখিয়েছেন। সরকারের বিভিন্ন উন্নয়নের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে বিএমডিএ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
হাসান জাফির তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি এলাকায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। অতীত সরকারের লাগানো গাছ পরিচর্যার অভাবে অনেক গাছ নষ্ট হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন, বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টিআর
- ১প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ২শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৩সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৪অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৫ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৬এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৭চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৮১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৯সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১০কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত