
চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে চকবাজারে ডিডিএনের কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা অফিসে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের বেতন বাবদ রাখা ৩৫ লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায় বলে দাবি করেছে র্যাব।
এ ঘটনায় ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতপরিচয়ের ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ১৮ জুলাই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াসহ (৩১) মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার অন্যরা হলেন, তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) ও সাইফুদ্দিন (৩২)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিএইচ
- ১সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
- ২নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ৩এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৪র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৫আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৬কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৭বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৮কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত