
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে চাঁদপুরে অংশগ্রহণ করে জেলার প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের হাত থেকে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের সনদপত্র গ্রহণ করেন। এসময় এক প্রতিক্রিয়ায় রোকেয়া সুলতানা বলেন, এই অর্জন আমার ব্যক্তিগত নয়, এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি বলেন, হাজীগঞ্জের প্রধান শিক্ষক হিসেবে চাঁদপুর জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা চাই।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ জেলা পর্যায়ে ১৭টি ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।
গত ২০ মে চাঁদপুর প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ও ও নিশ্চিত করা হয়।
টিআর
- ১শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ২শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ৩মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ৪জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৫মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৬ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৭মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৮টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত