
বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান।
‘ম্যাটেরিও’ নামের এই অ্যাপটি পাটভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
ব্যবহারকারী কাঙ্ক্ষিত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং প্রক্রিয়াজাতকরণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে প্রদান করে। অ্যাপটির আরেকটি বিশেষত্ব হলো এটি সাধারণ স্মার্টফোনেই অফলাইনে ব্যবহার করা যায়, ফলে মাঠপর্যায়েও সহজেই এর সুবিধা পাওয়া সম্ভব।
উদ্ভাবক আব্দুল মালেক বলেন, আমরা চেয়েছি পাটের প্রচলিত ব্যবহার ছাড়িয়ে এটিকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে। এই অ্যাপ ল্যাবভিত্তিক গবেষণার সময় ও খরচ অনেক কমিয়ে আনবে। একজন প্রকৌশলী মাঠে বসেই মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় উপাদানের সঠিক অনুপাত ও নকশা নির্ধারণ করতে পারবেন।
সহ-উদ্ভাবক আল ইমরান বলেন, দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফল এই অ্যাপ। এর ওপর আমরা একটি আন্তর্জাতিক মানের গবেষণাপত্রও প্রস্তুত করেছি। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এটি বাংলাদেশের গ্রিন টেকনোলজি, অটোমোবাইল এবং কম্পোজিট শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উদ্ভাবকদের মতে, পাটভিত্তিক গবেষণা ও শিল্পোৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ‘ম্যাটেরিও’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পাটকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক ও মূল্যসংযোজিত শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠায় অ্যাপটি কার্যকর অবদান রাখতে পারে।
এনজে
- ১কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৩জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৪রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৭ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৮শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৯ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত