
রাজধানীর ইলহাম ইসলামিক স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলা এবং দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আয়োজিত এ উৎসবের প্রতিপাদ্য ছিল ‘দেশী ফল খাবো, সুস্থ সবল রবো’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ও মৌসুমি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রমজান আলী। তিনি বলেন, শিশুদের সুস্থ বিকাশে ছোটবেলা থেকেই দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক। প্রধান অতিথি ছিলেন তাইকুন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিবুল্লাহ আরিফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা লে. কর্নেল এএফএম নুরউদ্দিন, পিএসসি (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান মো. হারুন উর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে নাজিবুল্লাহ আরিফ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করা গেলে তারা ভবিষ্যতে সুস্থ, সচেতন ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে।
প্রধান আলোচক লে. কর্নেল এএফএম নুরউদ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি মো. হারুন উর রশিদ বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ তারেক বলেন, ইলহাম ইসলামিক স্কুল পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল নিয়ে অংশগ্রহণ করে। প্রাণবন্ত পরিবেশে ফল প্রদর্শনী, ফলের পুষ্টিগুণবিষয়ক আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সাতজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সৌজন্য উপহার দেওয়া হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘ফল উৎসব-২০২৬’ আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বিএইচ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত