জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ ৭:৩৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও ভারতে পাচারকালে বাংলাদেশি কীটনাশক উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, দৌলতপুর উপজেলার জামালপুর ও মহিষকুন্ডি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা, ১১৪ বোতল নেশাজাতীয় সিরাপ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১৯৮ বোতল বাংলাদেশি কীটনাশক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১ লাখ সাত হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ” টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে ...