বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ ৯:১৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর পার। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন,  দোষীদের শনাক্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের “বিচার বিচার চাই সাজিদ হত্যার বিচার চাই; সাজিদের রক্ত বৃথা যেতে দেব না; তুমি কে আমি কে সাজিদ সাজিদ; সাজিদ আব্দুল্লাহ কবরে খুনি কেন বাহিরে; প্রশাসনের টালবাহানা চলবে না, চলবে না; খুনি ধর জেলে ভর; সাজিদ হত্যার তদন্ত, আর নয় বিলম্ব” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, “গত বছর ১৭ জুলাই সাজিদ হত্যাকাণ্ড ঘটলেও এখন পর্যন্ত কোনো রহস্য উন্মোচন করতে দেখিনি। এই হত্যাকাণ্ডের পরে খুনিদের ধরতে এবং তদন্তে বিলম্ব হওয়ায় একজন ম্যামকেও বলি হতে হয়েছে। ম্যামের খুনিকে গ্রেপ্তার করা হলেও আমরা বিচারের মধ্যে এখনও ধীরগতি দেখতে পাচ্ছি। অতি দ্রুত বিচার করে খুনিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিতে হবে।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “দেখেছি, ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীর গায়ে হাত তোলা হয়, প্রশাসন এখনও আঙুল চুষছে। কিসের ভয়ে এটা করছে আমরা জানি না। তবে, আপনারা যদি জুলুমতন্ত্রকে সায় দেন এবং স্বৈরাচার হয়ে ওঠেন, তাহলে খুনি হাসিনা থেকে শিক্ষা নেবেন। খুনি হাসিনাকে যেভাবে ভারত পালাতে বাধ্য করা হয়েছে, আপনাদেরকেও ভারত পালাতে বাধ্য করা হবে যদি আপনারা ন্যায়বিচার নিশ্চিত করতে না পারেন।”

দাবিদাওয়া জানিয়ে তিনি বলেন, “আমরা সহ অন্যান্য সংগঠন মিলে সাজিদ আব্দুল্লাহ’র নামে হল বা স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছি,  কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই। এছাড়া সাজিদের বাবাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এ দেশের মাটিতে ইনসাফ কায়েম করতে, অন্যায় এবং জুলুমতন্ত্রকে উচ্ছেদ করতে আমরা এসেছি।”

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...