জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ১২:০১ পিএম
ভাতিজার হাতে চাচা খুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪০) এবং আব্দুল শেখ (২৫) নামে দুজনকে কু‌পিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন উপজেলার দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনই ছালিম হোসেন গ্রুপের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে বিরোধের জের ধরে মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...