জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৮:০৩ পিএম

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপ‌রিচালকের ক্ষমতাব‌লে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (২৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড়ে অভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ১০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় শহরের পলাশপোল এলাকায় অবস্থিত পানসী রেস্তোরায় ফ্রিজে কাঁচা মাছ/মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করাসহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত হোটেল রাজ নামের একটি প্রতিষ্ঠানকে ফ্রিজে বাসি গ্রিল রাখা, ফ্রিজ অপরিস্কার অপরিচ্ছন্ন থাকা, খাবার ঢেকে না রাখা, মিষ্টিতে ছোট একটি তেলাপোকা পাওয়া, দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর উপজেলার লাবনী মোড় এলাকায় অবস্থিত সোনারগাঁও রেস্তোরা দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করা, ঝুল পরিস্কার না করা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়া জল (যা কিডনি ডায়ালাইসিস করার ক্যামিকেল) খাবারে ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

তিনটি রেস্তোরাকে সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অভিযানটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...