
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও এর মান নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালে সরকারি ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের ২৩২ গ্রাম সোনালী বা দেশি মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম ব্রয়লার মুরগির মাংস। এতে রোগীদের জন্য বরাদ্দকৃত সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মিডিয়াকর্মীরা গিয়ে দেখতে পান, হাসপাতালের ডায়েট তালিকায় ভর্তি রোগী ৪৩ জন। কিন্তু সেই ৪৩ জনের জায়গায় ৪৯ জন রোগীর খাবার বরাদ্দ দেখান ঠিকাদার। ৪৩ জন রোগীর বিপরীতে ৪৯ জনের খাবার রান্নার এক অভিনব হিসাব দীর্ঘদিন ধরে চলছে। প্রকৃতপক্ষে রান্নার সময় ৪৩ জনের খাবারই রান্না করা হয়। বাকি ছয়জনের খাবার রান্না না করেই তার বিল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে উত্তোলন করে ভাগবাটোয়ারা করার অভিযোগ দীর্ঘদিনের। এতে একদিকে খাবারের অনিয়ম, অন্যদিকে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালের খাবার খাওয়ার মতো নয়। মাংস বলতে শুধু এক টুকরো হাড়। তার সঙ্গে মাংস নেই বললেই চলে।
খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুল মজিদ বলেন, অফিস থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, তিনি সেভাবেই রান্না করেন। মাছ-মাংস যেভাবে কাটতে বলা হয়, সেভাবেই কেটে দেন। তিনি শুধু নির্দেশ পালন করেন। অন্য কিছু তার দেখার বা বলার অধিকার নেই।
মিডিয়াকর্মীরা এ ঘটনার সত্যতা যাচাই করতে ঠিকাদার শহিদুল ইসলামকে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, হাসপাতালের খাবারের বরাদ্দ ও মান তদারকির দায়িত্বে একটি কমিটি রয়েছে। খাবারের বিষয়ে অভিযোগ পাওয়ায় ইতোপূর্বে ঠিকাদারকে একাধিকবার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। তাতেও কোনো কাজ হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা কবে নাগাদ গ্রহণ করবে এবং তার দৃশ্যমান বাস্তবতা দেখার জন্য রোগী, তাদের স্বজন ও স্থানীয়দের আর কতদিন অপেক্ষা করতে হবে, এমনটিই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
টিআর
- ১ভেন্টিলেটর-আইসিইউ নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ২দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড
- ৩বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৪দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৫শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
- ৬লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৭কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু
- ৮সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৯কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৫রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৬বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৮জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৯পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ১০রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই





পাঠকের মতামত