
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলেন যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ দিয়ে এসে ঐ শিক্ষার্থীর সাথে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ফারিহা সুলতানা বলেন, “আমি ও আমার এক বান্ধবী চুড়ামনকাঠি থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের পাশ দিয়ে আসে। মুহূর্তের মধ্যে একজন আমার ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টান দেওয়ার সময় আমি প্রায় ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে ব্যথা পাই।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসের এত কাছাকাছি এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তাদের শনাক্ত করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, “ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, “খুব শিগগিরই উপাচার্য মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত