বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৬:৩১ পিএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

আজ সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজন করা হয়। কর্মসূচি শুরু হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা জীবনদশায় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, তা গড়ে প্রায় ৭০ টি গাছ যে অক্সিজেন দেয় তার সমান। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রকৃতির কাছ থেকে নেওয়া অক্সিজেনের ঋণ শোধ করতে আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একশোটি করে গাছ লাগানো উচিত।

তিনি আরও বলেন, যবিপ্রবি কেবল চারা রোপনই করছে না, বরং এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করে ক্যাম্পাসকে একটি আদর্শ ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতেও কাজ করে যাচ্ছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসকেও আগামীতে ব্যাপকভাবে সবুজায়নের আওতায় আনা হবে বলে তিনি ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আসলে কোনো একদিনের বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সারা বছর জুড়েই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু থাকবে। তিনি আরও বলেন, সারা বছর যদি আমরা এভাবে পরিকল্পিত উপায়ে কার্যক্রম চালিয়ে যেতে পারি, তবে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তা আমরা অবশ্যই অর্জন করতে পারব।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে নিম গাছের চারা রোপনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। এরপর অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যগণ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজান নাসরিন, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, সদস্য-সচিব সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মো. সাব্বির হোসেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমের শূন্য আসনে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আওতায় ...

ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন

দেশব্যাপী বিতর্কচর্চা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন ...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ...

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

‘জুলাই গণগঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ...

রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেছেন, রাকসু ভবনের ভিপি ...