ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৮:৪৪ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ ১৫ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন সই করা গত ১৩ জুলাইয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ফলাফল পুনর্নিরীক্ষার জন্য অভিভাবককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট এবং পরীক্ষার্থীর প্রবেশপত্রের কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া আবেদনে অভিভাবকের ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।

ডিপিই জানিয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফলাফল আবেদনকারীদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৬ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ ...

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ...

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...