
জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে জেলার বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ এবং কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের ফলে জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা আধুনিক ও উন্নত ব্যবসায়িক পরিবেশে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রেতাদের জন্যও বাড়বে সেবার মান ও সুবিধা। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআর
- ১মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ২অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৩এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৪চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৫দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ৬উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৭লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ৮দেড় দশক ধরে শিকল বন্দী দুই বোনের জীবন
- ৯বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
- ১০সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত