
ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি নারী পরীক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে উপকূলভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইটস ফর কোস্টাল পিপল’ (আরসিপি)। সংগঠনটির চেয়ারম্যান রেদওয়ানুল হক স্বাক্ষরিত এক আবেদনের মাধ্যমে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমের খবর বিশ্লেষণ এবং আরসিপির নিজস্ব তদন্তে উঠে এসেছে, চরফ্যাশন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এর জেরে অনেক শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হচ্ছে।
আরসিপি বলছে, গত ১১ জুলাই পরীক্ষা কেন্দ্রে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের ওপর চলে আসা ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
সংগঠনটি আরও জানায়, পরীক্ষা কেন্দ্রে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় উল্টো শিক্ষার্থীদের উপর পুলিশ ডেকে লাঠিচার্জ করা হয়েছে। পরবর্তীতে সেই শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা হয়েছে। এর ফলে ভুক্তভোগী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। আরসিপি এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে আরসিপি প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে। তারা উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সংশ্লিষ্ট সকল তথ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে। একই সাথে অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া, শিক্ষার্থীদের আইনি সুরক্ষা দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় আরসিপি চেয়ারম্যান রেদওয়ানুল হক বলেন, “চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন। আমরা দেখবো তিনি কি পদক্ষেপ নেন। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনে আমরা আইনী পদক্ষেপ নেব।”
এনজে
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত