
গাজীপুরের কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ফল ব্যবসায়ী লাল মিয়া লালুর বসত বাড়ীর মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খোদাদিয়া গ্রামের ওই ব্যবসায়ীর বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, ফল ব্যবসায়ী লালুর বাড়িতে হঠাৎ করেই আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়া দেখে দ্রুত আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনের তীব্রতা বেশি ছিল থাকায় মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসত বাড়ীর তিনটি কক্ষের ভেতর থাকা নগদ টাকা, আসবাবপত্র, মূল্যবান মালামাল পুড়ে যায়। ঘরে রাখা ফল ব্যবসার নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ফৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ধারনা করা হয়েছে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যাওয়ায় ফল ব্যবসায়ী লাল মিয়ার পরিবার এখন নিঃস্ব। রাত থেকে তারা বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিন পার করছে।
এনজে
- ১ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ২রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৩ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৬আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৭শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৮নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত