
প্রবাসে থাকা সন্তানের জন্য ঔষুধ পাঠাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাদেজা বেগম (৫৫) নামের এক মা।
মঙ্গলবার (২১ জুলাই) মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আম্মাকান্দা এলাকার বেড়িবাঁধে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খাদেজা বেগম মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মন্নান মৃধার স্ত্রী। মৃত্যুকালে তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার খাদেজা বেগম তাঁর প্রবাসী ছেলের জন্য ঔষুধ পাঠাতে মতলব উত্তর উপজেলার তাতুয়া ফকির বাড়ির সোবহান নামে এক ব্যক্তির কাছে যান। সেখান থেকে কাজ শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তাতুয়া-আম্মাকান্দা বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী হাইয়েস গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী আক্ষেপ প্রকাশ করে বলেন, খাদেজা বেগম খুব ভালো মানুষ ছিলেন। অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু পরিবারের সুখের মুখ দেখার আগেই ছেলের জন্য ঔষুধ দিতে গিয়ে তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই খিদিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
টিআর
- ১উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ২লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ৩দেড় দশক ধরে শিকল বন্দী দুই বোনের জীবন
- ৪বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
- ৫সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৬রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৮আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ১০নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত