
ঢাকার সাভারে ভাত খেতে চাওয়ায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে পৌর এলাকার উলাইলে আবুল খায়ের পাটওয়ারী (২৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক চাঁদপুর জেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটওয়ারীর ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার ভোরে তিনি চাঁদপুরের বাড়ি থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যান। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। সোমবার দিবাগত রাতে সাভার থানা থেকে স্বজনদের ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়।
নিহতের ছোট ভাই ও মামলার বাদি শাহ পরান পাটওয়ারী জানান, সোমবার দুপুরে এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে রিকশা পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। ওই সময় আবুল খায়ের সেখানে গিয়ে শিশুটিকে বলেন, ‘দুই দিন ধরে ভাত খাইনি, আমাকে ভাত এনে দাও।’
শিশুটি বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়। পরে তার বাবা ফিরে এসে দেখেন, আবুল খায়ের রিকশার হ্যান্ডেল ধরে বসে আছেন।
তখন সেখানে থাকা গ্যারেজ মালিক নুরুজ্জামান তাকে চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুই ব্যক্তি নিহত আবুল খায়েরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের শরীরে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ পরান সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। মামলায় অটোরিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
এনজে
- ১গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ২ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৩৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৪ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৫দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৮অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৯ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১০থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত