বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৫:৫৫ পিএম

অপতথ্য প্রচার, নারী শিক্ষার্থীকে সামাজিকভাবে হেনস্তা এবং উসকানিমূলক তথ্য প্রকাশের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ১১ জুলাই ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত যুবক কয়েকজন ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করলে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে তদন্ত কেন্দ্রের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব ক্ষমা চাওয়ার দৃশ্য ভিডিও করেন। প্রশাসনের অভিযোগ, পরে ভুক্তভোগীদের বক্তব্য না নিয়েই ভিডিওটি ক্লিকবেইট আকারে সাংবাদিক ফোরামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এতে ঘটনাটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি ব্যবহার করে বিভিন্ন অননুমোদিত ফেসবুক পেজে অপপ্রচার চালানো হয়। এতে ওই শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ সময় সাংবাদিক ফোরামের সংশ্লিষ্ট সদস্যের কয়েকটি পোস্টে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও ওঠে।

প্রশাসনের দাবি, ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা দ্রুত কার্যকর না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ঘটনার প্রতিবাদে রোববার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবির মধ্যে ছিল সাংবাদিক ফোরামের কার্যক্রম বন্ধ করা এবং নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ। কয়েক ঘণ্টার আন্দোলনের পর প্রশাসন ফোরামের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, আমরা চেয়েছিলাম বহিরাগত ছেলেগুলো তাদের ভুল বুঝতে পারে। কিন্তু সেই সময় সাংবাদিক ফোরামের সদস্য ভিডিও ধারণ করেন। ছেলেরা তার কাছে ভিডিও প্রকাশ না করার অনুরোধও করেছিল। এরপরও ভিডিওটি কাটছাঁট করে ভুলভাবে প্রচার করা হয়। এর ফলে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা এ ধরনের হলুদ সাংবাদিকতার বিচার চাই।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংগঠনটির বিরুদ্ধে মানহানিকর ছবি ও ভিডিও প্রকাশ, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ ওঠে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, ...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ...

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...