
সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী নিজের মৎস্য ঘেরের টোং ঘরের আলো নেভাতে যান। এ সময় ঘেরের পানির মধ্যে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন ফোন, সিগারেটের প্যাকেট ও পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনেরা ও স্থানীয় বাসিন্দারা জানান, সুমনের এই মৃত্যু রহস্যজনক। তাঁদের ধারণা, কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় সুমন বিষয়টি দেখে ফেলায় তাঁকে হত্যা করে ঘেরে ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, মাগুরা গ্রামের কিসমত আলী ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলে তার ঘেরে যান মাছ ধরতে। তিনি সেখানে গিয়ে দেখেন ঘেরের ভিতরে পানিতে একটি মরদেহ পড়ে আছে। বিষয়টি তিনি সাথে সাথে স্থানীয়দেরকে জানান। পরে সেখান থেকে সদর থানায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
টিআর
- ১শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত