
শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে শেরপুরের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আর এটি শেষ হয় রোববার(২৬জুলাই)।
প্রশিক্ষণের শেষে প্রশিক্ষাণার্থীদের মেধা যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেন ময়মনসিহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ মো. নূরুল করিম। ক্রেস্টপ্রাপ্তরা হলেন পুলিশ সদস্য মো. বাবুল হোসেন, শেরপুর বার্ড ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাইনের সদস্য মো. উমর ফারুক সেলিম এবং কাওসার হোসেন।
হাতি সংরক্ষণের জনসচেতনতা বিষয়ে প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রধান অতিথি বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ও প্রকল্প পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন।
তিনি হাতি সংরক্ষণ প্রকল্প পরিচিতি, বাংলাদেশি হাতির অবস্থা, হাতির শারীরবৃত্ত ও শেরপুরে হাতি মানুষ সংঘাত ও তার নিরসনের কথা তুলে ধরেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. আজিজ, আরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব ও ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিন দিনের প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুরী রেঞ্জের সুমন মিয়া, শেরপুর জেলা বন বিভাগের সুমন সরকার, আল আমিন ও জেলার বিভিন্ন বিভাগের ২৫ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এনজে
- ১ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৪একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৫ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত