দিদারুল আলম
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬ ৪:১০ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ প্রকল্পে শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এখানে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আজকের যে বিনিয়োগ এখানে হয়েছে, এটা আমাদের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। আজকের এই উদ্যোগ সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

তিনি বলেন, আমরা এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছি। এখানে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এখন ৫শ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু অবকাঠামোসহ সব বিনিয়োগ হিসাব করলে শেষ পর্যন্ত এখানে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখানে বিভিন্ন ধরনের সেবাখাত গড়ে উঠবে, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরি হবে। সবচেয়ে ভালো লেগেছে জেনে যে এখানে কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু শিল্পকারখানাই গড়ে উঠবে না, এর সাথে আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, হুমাম কাদের চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...