রায়হানুল ইসলাম আকন্দ
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ২:২৭ পিএম , আপডেট: জুলাই ১৮, ২০২৬ ২:২৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণে জড়িত অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে বাস, ট্রাক, কভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়া যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টা থেকে ৯টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

স্থানীয় বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, গত ১২ জুলাই সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি বাড়িতে নিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ঘটনার পর এলাকাবাসী বিপ্লবকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে তাকে ও তার শিশু কন্যাকে গভীর রাত পর্যন্ত রাখা হয় এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় পার হলেও মামলার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। একটি শিশুর সঙ্গে এমন ঘটনার পরও যদি মামলা নিতে দেরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আসামিকে খুঁজে বের করে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব। দ্রুত আসামিকে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এলাকাবাসী।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমানুর রহমান বলেন, মামলা নিতে দেরি হয়েছে কথাটা সঠিক নয়। আমরা বৃহস্পতিবারই মামলা নিয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের কোনও গাফিলতি নেই। অভিযান অব্যাহত রয়েছে, যেকোনো সময় তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...