
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়াকে দায়ী করলেও ক্রেতাদের অভিযোগ, সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।
ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের সবজিক্ষেত প্লাবিত হয়েছে। ফলে অনেক সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।
সরেজমিনে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কুশি ৬০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১৪০ টাকা, লাউ প্রতিটি ৭০ টাকা, উচ্ছে ১০০ টাকা, চালকুমড়া ৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা এবং ঝিঙে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অথচ মাত্র এক সপ্তাহ আগেও একই বাজারে প্রতি হালি কলা ২৫ টাকা, কুশি ৫০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ১০০ টাকা, লাউ ৫০ টাকা, উচ্ছে ৮০ টাকা, চালকুমড়া ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা এবং ঝিঙে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
মোড়লগঞ্জের সবজি ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, “এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে অনেক সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আমাদেরও বেশি দামে কিনে বিক্রি করতে হচ্ছে।”
মোড়লগঞ্জ পৌরসভার নতুন বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ফরাজী বলেন, “সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দাম কমার সম্ভাবনা কম।”
সবজির পাশাপাশি মাছের বাজারও উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার বাজারগুলোতে মানভেদে পারশে মাছ প্রতি কেজি ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দাম কেজিপ্রতি প্রায় ৮৫০ টাকা। ৫০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
তবে মুরগির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালী ২৮০ টাকা, কক ২৮০ টাকা, সাদা লেয়ার ৩০০ টাকা এবং লাল লেয়ার ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মোড়লগঞ্জ পৌরসভার ভাইজোড়া গ্রামের বাসিন্দা এস এম রিফাতুল ইসলাম জনি বলেন, “টানা বৃষ্টিতে সরবরাহ কিছুটা কমবে, এটা স্বাভাবিক। কিন্তু যেভাবে দাম বেড়েছে তা অস্বাভাবিক। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”
বাজার বিশ্লেষকদের মতে, বৃষ্টিজনিত কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাময়িকভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম কিছুটা কমে আসতে পারে।
টিআর
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত