
পরিবারকে বিভিন্ন বিপদ-আপদ, রোগব্যাধি ও কঠিন পরিস্থিতি থেকে মুক্ত রাখতে নিয়মিত জিকির ও দোয়ার বিকল্প নেই। দৈনন্দিন জীবনে নিরাপত্তার জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো বিশেষ ৫টি দোয়া তুলে ধরা হলো।
১. সর্বপ্রকার ক্ষতি থেকে সুরক্ষার দোয়া
আরবি:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস-সামিউল আলিম।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনান আবি দাউদ)
২. ক্ষমা ও সার্বিক কল্যাণের দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে ক্ষমা এবং সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। (সুনান ইবনে মাজাহ)
৩. সর্বাত্মক নিরাপত্তার দোয়া
আরবি:
اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَينِ يَدَيَّ, وَمِنْ خَلْفِي, وَعَنْ يَمِينِي, وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي, وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَن أُْغْتَالَ مِنْ تَحْت
উচ্চারণ: আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদায়্যা, ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি, ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি, ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।
অর্থ: হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান পাশ থেকে, আমার বাম পাশ থেকে এবং আমার ওপরের দিক থেকে। আর আমি আপনার মহত্ত্বের উসিলায় ভূমিধস বা নিচ থেকে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। (সুনান ইবনে মাজাহ)
৪. ক্ষতিকর অনিষ্ট থেকে বাঁচার দোয়া
আরবি:
أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِن شَرّ مَا خَلَقَ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক।
অর্থ: আল্লাহর নিখুঁত কালাম বা বাণীর উসিলায় তার সৃষ্টি করা সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (সহিহ মুসলিম)
৫. কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সায়্যিইল আসকাম।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত রোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের দুরারোগ্য ও খারাপ ব্যাধি থেকে আশ্রয় চাই। (সু নান আবি দাউদ)
এই দোয়াগুলো প্রতিদিন বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহর ওপর ভরসা রাখার পাশাপাশি যেকোনো রোগ বা বিপদ প্রতিরোধে সঠিক বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করাও ইসলামে বাধ্যতামূলক। মহান আল্লাহ আশ্রয় প্রার্থনাকারীদের দোয়া অবশ্যই কবুল করেন।
বিএইচ
- ১কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ২সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ৩বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৪রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৭যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৮আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ১০কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত