
যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই কর্মশালার সমাপনী হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ১৮ জুলাই পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৯ জুলাই সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ মকসুদ মালেক। বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁন এবং সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ।
কর্মশালায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক এবং ৪২ জন অভিভাবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মূলগ্রাম দারুল উলূম আলিম মাদ্রাসা, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়, রেজাকাটী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, টিটাবাজিতপুর এমকেবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন।
কর্মশালায় শিশু ও কিশোরদের (০–১৮ বছর) মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দক্ষতা উন্নয়নে এমন কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত