
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মাজেদ ও সাগর নামে আরও একজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার মিয়ার অভিযোগ, গত ৪ জুলাই সকালে তার বাবা মহিউর গাজী ও একই এলাকার মোস্তফা ঢালীকে নতুন বাজার খেজুরতলা এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে রায়পুর সরকারি হাসপাতালের মাঠে আটকে রাখা হয়। পরে তাদের পরিবারের কাছে প্রথমে ২ লাখ টাকা এবং পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা মোবাইল ফোনে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রায়পুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে মাগরিবের পর ভুক্তভোগীদের উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গত রোববার (৫ জুলাই) ভুক্তভোগীর ছেলে দেলোয়ার মিয়া রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মাজেদ ও সাগর নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত মাজেদ অভিযোগের বিষয়ে বলেন, ঘটনার সত্যতা আছে। বিপদ আসলে যেমন হয়, এখন আমারও তেমন পরিস্থিতি হয়েছে।
স্থানীয় বিকাশ এজেন্ট রাশেদ জানান, মাজেদ আমার কাছ থেকে এজেন্ট নম্বর নিয়ে বলেন ৭০ হাজার টাকা আসবে। পরে দেখি ৫ হাজার টাকা এসেছে। সেই টাকাটি মাজেদ নিজেই নিয়ে যান।
এদিকে, স্থানীয় কায়েজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। মাজেদ কিছুমাস আগেও এক মেয়েকে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন, পরবর্তীতে মেয়ের মার কাছে মাপ চেয়ে পার পেয়ে যান, আমরা মাজেদের বিচার চাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মাজেদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ চেষ্টা’সহ একাধিক অভিযোগ উঠেছে। এবার অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিআর
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত