জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ ৯:২০ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান মিন্টুকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মহেশখালীর একটি দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল মিন্টুর আস্তানাটি ঘেরাও করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানিয়েছে, আটক মিন্টু দীর্ঘদিন ধরে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, মিন্টুর আটকের খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক মিন্টুকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ” টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে ...