জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ ২:১৩ পিএম , আপডেট: জুলাই ১৭, ২০২৬ ২:১৩ পিএম

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী ছয় শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে নবীনগরের ছয় সূর্যসন্তানের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর শহীদদের স্বজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...