
মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অনলাইন জু’য়া’র আসরে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল। এ সময় জব্দ করা হয়েছে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি।
র্যাব-৯, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ই জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি মো. আরিফুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল দক্ষিণ রবিরবাজারে আলী আমজাদ স্কুল মার্কেটে ব্রাদার্স টেলিকমে অভিযান চালায়।
অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা ইউনিয়নের মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) ও টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, র্যাবের পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামিদের শুক্রবার দুপুরে মৌলভীবাজার আদালত প্রেরণ করা হয়েছে।
এনজে
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত