
চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে নিহত রিগান আক্তার মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আব্দুল হক, বাত্তলা গ্রামের মো. ফরহাদ, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের দাবি, ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই দুই ব্যক্তিকে এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তৎপরতা চালাচ্ছেন। তারা প্রশাসনের প্রতি মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
বিএইচ
- ১চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ২প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৩মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৪সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৫গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৬প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৯ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ১০গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত