
কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেক-আপ) নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান। সভা পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া। সভায় জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী (এনজিও) সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, পরিবার কল্যাণ কার্যক্রমের অগ্রগতি এবং চলমান বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অংশগ্রহণকারীরা দুর্গম ও বন্যাপ্রবণ এলাকায় পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবা আরও জোরদার করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
টিআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান





পাঠকের মতামত