জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ১১:৪৮ এএম

ঐক্যবদ্ধ যুব উন্নত সমাজ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার দোঘর ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) উপজেলার দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোঘর তালিমুল কোরআন মডেল একাডেমিতে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোঘর ইয়ুথ ফোরামের সদস্যরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এসব চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

এ সময় দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: আবু নোমান জাফরী, সহ সুপার মুহাম্মদ হুসাইন শহীদ, বিশিষ্ট সমাজ সেবক মুফাজ্জল আহম্মেদ চৌধুরী জাসেদ, জাহিদুল হাসান চৌধুরী, হাজী এমরান হোসেন, মোঃ মাসুম বিল্লাল, মোঃ সাইফুল ইসলাম প্রধান, দোঘর ইয়ুথ ফোরামের উদ্যোক্তা রাশেদ চৌধুরী রাজু, নাসির আমিন, ফখরুল ইসলাম, তরিকুল ইসলাম, ইসহাক আহমেদ, আবু সাঈদ মিয়াজী, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ, সোহেল আহমেদ, কাউসার মোল্লা, কামাল মোল্লাসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোঘর ইয়ুথ ফোরামের উদ্যোক্তা মো: রাশেদ চৌধুরী রাজু জানান, সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশেষ করে সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার নানামুখী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজে বিশেষ অবদান রেখে আসছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...