
ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ওই দুই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সাংবাদিক মিশন আলী বলেন, গত ১১ জুলাই শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে এলাকার অজ্ঞাত কয়েকজন যুবক। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আড়পাড়া এলাকার মিঠু নামের এক যুবককে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী থানায় আসে পুলিশের সাথে কথা বলার জন্য। এ সময় ওসি তার পেটুয়া বাহিনী জালাল ও শাহীন লষ্করদের ফোন দিয়ে ডেকে আনে। এমন সংবাদ পেয়ে গ্রামের শুক্রবার রাত ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যায়। সে সময় যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতা-কর্মী থানায় আসা মহিলাদের ওপর হামলা করে। এই হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল ভিডিও করতে নিষেধ করেন। বিএনপিদের কোন ভিডিও করা যাবে না বলে সে হুমকি দেয়। এরপর জালাল প্রথমে আমার ওপর হামলা করে। এরপর ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার স্টাফ কমলাপুর গ্রামের হাসান, নদী পাড়ার টিটো এবং ফারাসপুর গ্রামের রবিউল।
এ ব্যাপারে শাহরিয়ার আলম সোহাগ বলেন, আড়পাড়া এলাকা থেকে ওসি মামলা না নেওয়ায় ১৬/২০ জন নারী থানায় আসে। এসময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জালালসহ কয়েকজন ওই নারীদের উপর হামলা চালায়। সেই ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপরেও হামলা চালায় জালালসহ কয়েকজন। ওসির সামনে সন্ত্রাসী জালাল এই হামলা চালিয়েছে। হামলার পর ওসি তাকে গ্রেফতার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসি জালাল, শাহীন লস্করসহ কয়েকজনকে ডেকে এনেছে।
তিনি আরো বলেন, ওসির মাদক নিয়ে বাণিজ্য ও আসামির মোবাইল গায়েব নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। এই ঘটনায় ওসি পেটুয়া বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালালো।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় আড়পাড়া এলাকার মিঠু নামের নিয়মিত মামলার এক আসামিকে আটক করা হয়। পরে রাত আটটার দিকে তার পরিবারের লোকজন এলাবাসীকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর জানতে পারি। এসময় আমি নিমতলা এলাকার বিএনপির কয়েকজন নেতাকে বিষয়টি জানায়। মহিলারা যেন থানার ভেতরে প্রবেশ করতে না পারে। আড়পাড়া এলাকার মহিলারা সেখানে উপস্থিত হলে জালাল ও তার সাথে থাকা দলীয় নেতা-কর্মীরা মহিলাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা এই ঘটানার ভিডিও ধারণ করতে গেলে দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে ধাক্কাধাক্কি করে। পরে আমি তাদের নিভৃত করার চেষ্টা করি।
আপনার দূর্নীতির বিরুদ্ধে দুইটি নিউজ করার কারনে আপনি পেটুয়া বাহিনী ডেকে সাংবাদিকদের উপর হামলা করিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমার সাংবাদিকদের সাথে ভালো সম্পর্ক। এমন ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি।
এনজে
- ১ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ২লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৩ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৪হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৫সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৬সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ৭রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৮পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৯সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১০ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে: ইউনিডেক্সের অ্যাম্বাসেডর
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৩দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত