বিশ্বকাপ ফুটবল ফাইনাল
শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই দল স্পেন ও আর্জেন্টিনার সমর্থকরা একসঙ্গে অংশ নিয়ে ফুটবলের সৌন্দর্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার (১৯ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল স্পেন ও দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। ফাইনালের উত্তেজনা শুরুর আগেই শিবচরের কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এ বিশেষ মহিষ ভোজের।
ভোজে স্পেন ও আর্জেন্টিনার সমর্থকসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা অংশ নেন। ভোজ শেষে সবাই একসঙ্গে বসে উপভোগ করবেন বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চকর লড়াই।
স্থানীয় আব্দুল গাফ্ফার মুন্সী সোহাগ তার ফেসবুক আইডিতে এ আয়োজনের খবর প্রকাশ করেন। তিনি জানান, কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে স্পেন, আর্জেন্টিনাসহ সব দলের সমর্থকদের জন্য এ মহিষ ভোজের আয়োজন করা হয়েছে। এ উদ্দেশ্যে কুষ্টিয়ার উজানপাড়া হাট থেকে বিশেষভাবে একটি মহিষ কেনা হয়েছে। পোস্টের শেষে তিনি স্পেনের সমর্থনে লেখেন—‘Vamos España’।
স্থানীয়দের ভাষ্য, ফুটবলকে কেন্দ্র করে এমন উষ্ণ মিলনমেলা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একই টেবিলে বসে ভোজে অংশ নেওয়ায় ফাইনাল ঘিরে উচ্ছ্বাস ও আনন্দ আরও বহুগুণ বেড়ে গেছে।
বিএইচ
- ১রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ২বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৩বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৪বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৫রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৬চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৪বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৫চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৬গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২





পাঠকের মতামত