
বিদায়ী বছরের শেষ সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। সপ্তাহটিতে ডিএসইর বিনিয়োগকারীরা ২২ হাজার কোটি টাকার বাজার মূলধন ফিরে পেয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি ৫ লাখ ২২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ২২ হাজার ৪৩৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৮০৩ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৭৯ কোটি ৭১ লাখ ২২ হাজার ৯২৮ টাকা বা ৩.২০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬২৩ কোটি ৭৫ লাখ ৯৮১ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৪৫০ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ১২৪ কোটি ৭৫ লাখ ১৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩২৬ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৮৭১ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮৩ পয়েন্ট বা ৩.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ৩.১৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮৭ পয়েন্ট বা ৪.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪২ পয়েন্টে এবং ১৯৬৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৯টির বা ৬২.৭৩ শতাংশের, কমেছে ৭৮টির বা ২১.৩৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির বা ১৫.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২৯ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ৩৩৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩২ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৩৫ টাকা বা ১.২৮ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০৩ পয়েন্ট বা ৪.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২.৯২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৬৭ পয়েন্ট বা ৪.০৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৮ পয়েন্ট বা ৩.০৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫১ পয়েন্ট বা ৪.৬২ শতাংশ এবং সিএসআই ২৮ পয়েন্ট বা ২.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৪০৩ পয়েন্টে, ১২ হাজার ৪২৬ পয়েন্টে, ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৪টির বা ৬০.০৬ শতাংশের দর বেড়েছে, ৬৯টির বা ২১.৩৬ শতাংশের কমেছে এবং ৬০টির বা ১৮.৫৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত