প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ ১:৪০ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় এক মাস হতে চলেছে। বিবদমান দুই দেশের আলোচনা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও রাশিয়াকে তার অবস্থান থেকে টলাতে পারেনি।

এই পরিস্থিতিতে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২৩ মার্চ) এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বার্তাসংস্থাটি আরও বলেছে, গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে রিপ্লেস করতে পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এর জবাবে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে দেশটি।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটি জোট জি-২০। শিল্পোন্নত ধনী দেশগুলোর এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়াই এই গোষ্ঠীটির লক্ষ্য।

বিশ্লেষকরা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেটি রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে যুক্ত হবে। কিন্তু পশ্চিমাদের এই পদক্ষেপের বিরুদ্ধে চীন, ভারত ও সৌদি আরবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জি-২০ দেশগুলো সম্ভবত ভেটো দেবে।

ফলস্বরূপ, কেউ কেউ ধারণা করেছেন যে, গ্রুপ অব সেভেন বা জি-৭ এর সদস্যভুক্ত পশ্চিমা মিত্ররা চলতি বছর জি-২০ সম্মেলন বয়কট করতে পারে। এমন কিছুর বিষয়ে সংস্থার বর্তমান সভাপতি ইন্দোনেশিয়াকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জাকার্তা।

মঙ্গলবার এ বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে রাশিয়ার স্বাভাবিক কর্মকাণ্ড চলতে পারে না।’

উল্লেখ্য, রাশিয়া আগে জি-৭ এর সদস্য ছিল। মূলত রাশিয়াকে সদস্য করার জন্য ২০০০ এর দশকে জি-৭ থেকে সংস্থাটি জি-৮ এ রূপান্তরিত হয়। কিন্তু ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর রাশিয়াকে গ্রুপ অব সেভেন থেকে বহিষ্কার করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...