
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে গত দু’বছর ধরে আন্দোলন করে আসছে দেশটির বিরোধী দলগুলো। কিন্তু এতে খুব বেশি ফল হয়নি। এই পরিস্থিতিতে শুক্রবার (২৫ মার্চ) থেকে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ অধিবেশন।
এই অধিবেশনেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয় জানিয়েছে- শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় ১২টায়) স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে এই অধিবেশন বসবে। এর আগে বৃহস্পতিবার রাতে সচিবালয় থেকে জারি করা শুক্রবারের অধিবেশনের ১৫ দফা এজেন্ডায়ও অনাস্থা প্রস্তাব রাখা হয়েছে।
ডন বলছে, শুক্রবারের অধিবেশনের ১৫ দফা এজেন্ডাযর মধ্যে অনাস্থা প্রস্তাব থাকলেও ধরেই নেওয়া হচ্ছে যে, এমএনএ খায়াল জামানের মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনে স্বাভাবিক কার্যক্রম চলবে না। কারণ সংসদীয় রীতি অনুযায়ী, আইপ্রণেতার মৃত্যুর পরে অনুষ্ঠিত প্রথম বৈঠকটি মৃত সদস্যের জন্য প্রার্থনা এবং সহকর্মী আইনপ্রণেতাদের শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এছাড়া জাতীয় পরিষদের অভ্যন্তরীণ ব্যক্তিদের সূত্র উল্লেখ করে দ্য ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আগামী ৩০ বা ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিত করতে পারেন। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন স্থগিত করার কোনো পরিকল্পনা নেই।
সংবাদমাধ্যম বলছে, গত ৮ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলীয় এমপিরা অ্যাসেম্বলির সচিবালয়ে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব জমা দেন। তাদের সেই প্রস্তাব আমলে নিয়ে ২৫ মার্চ অনাস্থা ভোটের দিন ধার্য করেছিলেন স্পিকার আসাদ কায়সার।
পাকিস্তানের পার্লামেন্টারি নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু হওয়ার তিন দিন পর থেকে সাত দিনের মধ্যে এই ভোটের আয়োজন করতে হবে।
পাকিস্তানের ৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খান সরকারের কমপক্ষে ১৭২ সদস্যর সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য ১৫৫ জন। অন্য দলের ১৭ জন সদস্যের সমর্থনে সরকার চালাচ্ছিলেন তিনি।
যদিও সেই সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। ইমরানের নিজের দলেরও বেশ কয়েকজন সংসদ সদস্য বিরোধীদের পাশে রয়েছেন বলেও খবর বের হয়েছে। ফলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা ইমরানের পক্ষে কার্যত অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে।
এদিকে অনাস্থা ভোট আয়োজনকে কেন্দ্র করে পাকিস্তানে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টির ঝুঁকি বেড়েছে। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে এবারের অনাস্থা প্রস্তাবটিকে দেশটির বর্তমান এই প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে মনে করা হচ্ছে।
অবশ্য ইমরান খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাবে পদত্যাগের জন্য একেবারেই প্রস্তুত নন তিনি। গত বুধবার রাজধানী ইসলামাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং তাদের (বিরোধীদের) চমকে দেব। আমি জানি, তারা চাপে আছে।’
পাকিস্তানের বিরোধীরা বরাবরই অভিযোগ করে আসছেন, সামরিক বাহিনীর মদতে ক্ষমতায় টিকে আছেন ইমরান খান। ইমরান অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। বুধবারের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করা উচিত নয় বিরোধীদের।
- ১শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ৪চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৫কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৬চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৭রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৮চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৯বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ১০দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার





পাঠকের মতামত